
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট সকালে ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি লাসানিয়া হোটেলের সামনে গিয়ে শেষ হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও অপপ্রচার এবং দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সহসভাপতি শামসুল আলম সরকার। সঞ্চালনা করেন কালিয়াকৈর পৌরসভার মেয়র পদপ্রার্থী দেওয়ান মো. জসিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. মহসিন মোল্লা, পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. রিয়াজুল আলম রিয়াজ, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সোহেল সরকার, ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল আমিন ভূঁইয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মনোয়ার হোসেন সজীব, পৌর যুবদল নেতা মাহবুবুর রহমান এবং ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. রবিন দেওয়ানসহ পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

ডেইলি নিউজের নিজস্ব প্রতিবেদন: 







