০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

আদালতের রায়ের পরও জমি দখলের অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈরে জমি দখল ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ফাইজুল ইসলাম দেলোয়ার। মঙ্গলবার (১০ নভেম্বর) কালিয়াকৈর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে ফাইজুল ইসলাম দেলোয়ার জানান, তাঁর বাবা ও ফুফুর মধ্যে সম্পাদিত আপস বণ্টননামা অনুযায়ী ডাকুরাইল ও বড়ইবাড়ী মৌজার জমি ভাগাভাগি হয়। পরবর্তী সময়ে তাঁরা নিজ নিজ অংশের জমি উত্তরসূরিদের হেবা দলিলের মাধ্যমে হস্তান্তর করেন।

ফাইজুলের অভিযোগ, তাঁর ফুফাতো বোনের ছেলে মোস্তফা ও তাঁর সহযোগীরা বণ্টননামার শর্ত অস্বীকার করে ডাকুরাইল মৌজার জমি দখল করেন। এ ঘটনায় গাজীপুর জজ আদালতে মামলা করা হলে আদালত দেলোয়ার হোসেনের পক্ষে রায় দেন। আপিলেও ওই রায় বহাল থাকে বলে তিনি দাবি করেন। তবে আদালতের রায়ের পরও প্রতিপক্ষ জমি দখলে রেখেছে বলে অভিযোগ তাঁর।

তিনি আরও জানান, গত ১৭ অক্টোবর নিজের জমিতে ঘর সংস্কার করতে গেলে মোস্তফা ও তাঁর সহযোগীরা তাঁকে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ফাইজুল ইসলাম দেলোয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত, জমির জবরদখল বন্ধ, মামলা প্রত্যাহার এবং পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় সুলতান সিকদার, সিফাত আহমেদ, শামীম দেওয়ান ও আজিম উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ইলাস্ট্রেশন | গ্রাফিক্স: দেশ এডিশন

আদালতের রায়ের পরও জমি দখলের অভিযোগ

প্রকাশের সময় : ০৬:৫৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬